1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সংসদ নির্বাচনের আগে ওয়াজ মাহফিলে ইসির নিষেধাজ্ঞা

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বরের আগে সব ধরনের ওয়াজ-মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ব নির্ধারিত ও জরুরি মাহফিল থাকলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে।

মঙ্গলবার রাতে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এই নির্দেশনায় এটি জানানো হয়েছে। নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত পুনঃনির্ধারিত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়ে কোনো ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনো তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন/পুলিশ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সভা/ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্দেশনায় আরো বলা হয়, তবে যেসব ধর্মীয় সভা/ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে একান্তই আয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে আয়োজন করতে হবে।

এ ছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, পূর্ব নির্ধারিত ও বিশেষ বিবেচনায় অনুষ্ঠিতব্য ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা কেউ নির্বাচনী প্রচারণা বা কারো পক্ষে বক্তব্য না করার জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছে।

ওই নির্দেশনা প্রতিপালনে সভা/ওয়াজ মাহফিলে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft