1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

শ্রীলংকার পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার পার্লামেন্টে বৃহস্পতিবার ব্যাপক হৈ হট্টগোল ও বিশৃঙ্খলা হয়েছে। পার্লামেন্ট সদস্যরা পরস্পরের দিকে ঘুষি এবং প্রজেক্টাইল ছুঁড়ে মেরেছে।

প্রেসিডেন্ট মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোটের একদিন পর এই ঘটনা ঘটল। ভোটে রাজাপাকসে হেরে যান। খবর এএফপি’র।

পার্লামেন্টের এক কর্মকর্তা বলেন, ‘কে কাকে আঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব নয়। বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। তবে তা গুরুতর নয়।’

তিনি আরো বলেন, ‘স্পিকার পার্লামেন্ট অধিবেশন সাময়িক স্থগিত করেছেন।’

একজন পার্লামেন্ট সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে ২৬ অক্টোবর দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে তার স্থলাভিষিক্ত করেন।

রনিল প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নেননি। ফলে প্রায় তিন সপ্তাহ ধরে শ্রীলংকায় রাজনৈতিক সংকট চলছে।
এরপর সিরিসেনা সংসদ ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

যদিও সুপ্রিম কোর্ট চলতি সপ্তাহের গোড়ার দিকে তার এই নিদের্শকে খারিজ করে দিয়েছে।

বুধবার পুনরায় পার্লামেন্ট অধিবেশন বসে এবং আইনপ্রণেতারা রাজাপাকসের মন্ত্রিপরিষদের ওপর অনাস্থা জ্ঞাপন করে। পার্লামেন্টে সদস্যরা সিরিসেনার পদক্ষেপগুলোকে অবৈধ ঘোষণা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft