1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করল টাইগাররা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ২৮ বার পড়া হয়েছে

লজ্জা থেকে বাঁচতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেটিই করলো মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী। সফরকারী জিম্বাবুয়েকে ২১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘুর্ণিতে ২২৪ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। শেষ ৪ শিকার নিয়ে মিরাজের সংগ্রহ ৫ উইকেট।

বাংলাদেশ হয়তো ইনিংসের ব্যবধানেই পরাজিত করতে পারতো। কিন্তু সেই পথে হাটেনি মুশফিক-মুমিনুলরা। বাংলাদেশের ৫২২ রানের পাহাড়ের সামনে ২২৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

ফলোঅন পেয়েও জিম্বাবুয়কে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২২৪ রানের সংগ্রহের পর ৪৪৩ রানের রানের বিশাল লক্ষ্য সামনে দেয় বাংলাদেশ।

দুর্ভেদ্য টার্গেটে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক মাসাকাদজা ও ব্রিয়ান ছেইরি মিলে ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়ে লড়াইটা জমিয়ে তুলেছিলেন। কিন্তু মিরাজ-তাইজুল সেই লড়াইটা ততদূর যেতে দেননি। দলীয় ৬৮ আর ৭০ রানের এই জুটিকে ফিরে দিয়ে স্বস্তি এনে দেন তারা।

এরপর আর কোনো উইকেটের দেখা না পেলে ২ উইকেটে ৭৬ রানের স্কোর নিয়ে দিন শেষ করে জিম্বাবুয়ে।

এই স্কোর নিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়। শন উইলিয়ামসকে নিয়ে টেইলরের শুরুটা বেশ সাবধানই ছিল।

কিন্তু দিনের ৯ম ওভারে উইলিয়ামসকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। এর ১০ ওভার পরেই সিকান্দার রাজাকে নিয়ে টেইলরের লড়াইটাও থামিয়ে দেন তাইজুল ইসলাম।

কিন্তু ক্রিজে পাথরের মতো দাঁড়িয়ে থাকা টেইলরকে ফেরাতে পারেনি কেউ। ফলে মুরকে নিয়ে শক্ত প্রতিরোধই গড়ে তুলে ৪১ রানের পার্টনারশিপ গড়ে তুলে ১৬১/৪ স্কোর নিয়ে লাঞ্চ বিরতে যায় টেইলর।

লাঞ্চ বিরতি শেষে আবার যখন ব্যাটিংয়ে নামলো জিম্বাবুয়ে, তখন বেশিক্ষণ সময় নেননি টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। মুরকে ফিরিয়েছেন দলীয় ১৮৬ রানে। ইমরুলের হাতে তালু বন্দি হওয়ার আগে তার সংগ্রহ ১৩ রান।

মুরের পর বেশিক্ষণ টিকতে পারেননি রেগিস চাকাভা। মিরাজের ওভারেই রান আউটের শিকার হয়ে মুর ২ রান করেন। আর ডোনাল্ড ট্রিপানো তো এসেই ফিরে গেছেন। মিরাজের তৃতীয় শিকার হয়ে শূন্য রানেই বিদায় ট্রিপানোর।

মাবুতাও ফিরেছেন দ্রুতই, তিনি শূন্য রানেই মিরাজের শিকার। জার্ভিস যখন শর্টফিল্ডে খালেদের হাতে ধরা তখন অপর প্রান্তে সেঞ্চুরিয়ান টেইলর টাইগারদের জয়ের উল্লাস দেখলেন। জার্ভিসের উইকেট দিয়ে চাকাভার রান আউট ছাড়া শেষ ৪টিই শিকার মিরাজের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft