1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

‘রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের আগে পরিস্থিতি দেখে আসার সুযোগ দিন’

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

বাংলাদেশে থেকে ফিরে যাওয়ার আগে রোহিঙ্গাদের রাখাইনে গিয়ে পরিস্থিতি দেখে আসার সুযোগ করে দিতে মায়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর’র ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বেচ্ছায় ফিরে যাওয়া নিশ্চিতের প্রতি মায়ানমারের প্রতিশ্রুতি এবং ফিরে আসাদের গ্রহণে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলোকে স্বাগত জানায় ইউএনএইচসিআর। তাই চলাচলের স্বাধীনতা, সেবা পাওয়ার সুযোগ, দালিলিক বিষয় ও জীবিকার সুযোগের ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে তা মায়ানমারের দেখানোটা গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে বলা হয়েছে, মায়ানমারে রোহিঙ্গাদের জন্য কী অগ্রগতি হয়েছে তা বোঝার জন্য তাদের হাইকমিশনার মিশেল বাশেলেত এ সফরের ওপর গুরুত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে শরণার্থীরা স্বাধীনভাবে রাখাইনে পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারবে এবং বাংলাদেশে অন্য শরণার্থীদের কাছে সে তথ্য প্রচার করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ‘ইউএনএইচসিআর এই সফরে সহযোগিতা দিতে প্রস্তুত এবং রাখাইন স্টেটে শরণার্থীসহ সব জনগোষ্ঠীর সুন্দর ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সমাধান লাভে সব অংশীদারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।’

গত ১৫ নভেম্বর ১৫০ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের প্রস্তুতি নেয়া হলেও জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অনুরোধ এবং রোহিঙ্গাদের অনীহার কারণে তাদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করা হয়।

এ অবস্থায় রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে মায়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাশাপাশি কফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী রোহিঙ্গাদের সংকটের মূল কারণ দূর করার লক্ষ্যে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।

গত বছরের ২৫ আগস্টের পর থেকে নির্যাতনের মুখে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা আশ্রয়ের খোঁজে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার ঢল নেমেছিল। এরপর থেকে এ দুই উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার বনভূমিতে ঝুপড়ি ঘরে বসবাস করে আসছে নতুন এবং পুরোনো মিলিয়ে ১১ লাখ রোহিঙ্গা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft