1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রেকর্ড গড়লো বগুড়ার মেয়েরা!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙ্গের নতুন দৃশ্য’ এই শ্লোগান নিয়ে বগুড়ায় ৬ শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হলো। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বগুড়া জেলা পুলিশ এই র‌্যালির আয়োজন করে। পুলিশের এমন ব্যতিক্রম আয়োজন প্রশংসা পেয়েছে সব মহলের। বগুড়াবাসীও রাস্তার দুধারে স্বাগত জানিয়েছে র‌্যালিতে অংশ নেয়া ছাত্রীদের।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র‌্যালিটি বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহদৎ আলম ঝুনুর সঞ্চালনায় বক্তব্য দেন- সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাজাহান আলী, আস্থা প্রকল্প’র বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্রী খায়রুন নাহার খুশি প্রমুখ।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা বিপিএম জানান, ৬ শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে র‌্যালিটি ইতিহাস সৃষ্টি করল। এর আগে ছোট পরিসরে হলেও বিশ্বের কোথাও নারীদের অংশগ্রহণে নারী নির্যাতন প্রতিরোধে এত বড় র‌্যালি হয়নি। র‌্যালি আয়োজনে সহযোগিতা করে বেসরকারি সংস্থা আস্থা প্রকল্প।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালিটি দুপুর সাড়ে ১২টায় পুলিশ লাইন্সে গিয়ে পৌঁছে। সেখানে র‌্যালিতে অংশ গ্রহণকারী নারী শিক্ষার্থীরা নারী নির্যাতন প্রতিরোধে শপথ ব্যাক্য পাঠ করেন। র‌্যালেতে বগুড়ার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft