1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার তারাপুর হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেল আরেহীকে চাপা দেয়ার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

এদের মধ্যে একজনের মরদেহ পুঠিয়ার বানেশ্বরে থাকা পবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও অপরজনের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতরা হলেন- রজাশাহী মহানগরীর বিমানবন্দর থানার বৈরাগিপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি মালবোঝাই ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি যাওয়ার সময় রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুর নামক স্থানে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন আলী মারা যান।

এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে পাঠান। কিন্তু হাসপাতলের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, ঘাতক ট্রকটি চাপা দেয়ার পর পালিয়ে গেছে। তবে সেটি আটকের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft