1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

রাজনৈতিক ফায়দা লুটতেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করা হয়: মনিরুল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক ফায়দা লুটতেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করা হয় বলে দাবি করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন।

এর আগে ১৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও নেতাকর্মীদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ের ওপর তদন্ত করে নির্বাচন কমিশনে (ইসি) প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

রবিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নয়াপল্টনের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ঘটনা ঘটেছিল সেটা জানতে চেয়ে আমরা ১৮ নভেম্বরের ভেতরে পুলিশ মহাপরিদর্শককে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলাম। রবিবার সন্ধ্যায় পুলিশ প্রধানের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনটি ইসিতে দিয়ে গেছেন। তবে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর প্রতিবেদনটি দিয়ে গেছে সেহেতু প্রতিবেদনটি আমি খুলিনি। সোমবার সকালে মাননীয় সিইসির কাছে প্রতিবেদনটি জমা দেব।’

ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন আসলে জানতে চেয়েছিল কার কী দোষ। অতি উৎসাহী হয়ে কোনো পুলিশ কর্মকর্তা এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে নাকি বিএনপির অতি উৎসাহী কর্মীরা ঘটনার সূত্রপাত করেছে বিষয়টি কমিশন জানতে চেয়েছিল। এছাড়াও কীভাবে ঘটনার সূত্রপাত, কেন পুলিশ সেখানে গেল, বিএনপির নেতাকর্মীরা কেন পুলিশকে উদ্দেশ করে হামলা করলো অথবা কেন গাড়িতে অগ্নিসংযোগ করলো এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়সহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে আমরা তদন্ত প্রতিবেদন চেয়েছিলাম। তদন্ত প্রতিবেদনটি আমরা হাতে পেয়েছি। প্রতিবেদনটি মাননীয় কমিশনাররা দেখবেন আগে। তারপর ঘটনা যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তারা।’

গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছিলেন, ‘নয়াপল্টনের ঘটনার তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদনটি জমা দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।’

কবিতা খানম আরো বলেছিলেন, ‘প্রথমে পুলিশ পুরো বিষয়টির তদন্ত করবে। তারপর কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এরপর কমিশন তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

গত ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। সেই মনোনয়ন নিতে সকাল থেকে মিছিল-ব্যানার-ফেস্টুন নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন মনোনয়নপ্রত্যাশীরা। তাদের সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক সমর্থক।

এদিকে, সকাল থেকে নয়াপল্টনের কার্যালয়ের সামনে ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। তারা যানবাহন চলাচলের জায়গা করে দিতে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

বেলা সাড়ে ১১টার পর নয়াপল্টনের সামনের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে পুলিশ সদস্যরা গিয়ে বিএনপির নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে বলেন। এ সময় তাদের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তখন নেতাকর্মীরাও পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশ সাঁজোয়া যান থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। মাঝেমধ্যে গুলির শব্দ শোনা যায়। নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মী আহত হয়। পরে এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন থানায় তিনটি মামলা করে পুলিশ। শতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনার জন্য পুলিশ-আওয়ামী লীগ বিএনপিকে দায়ি করে আসছে। এমন কি বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও আওয়ামী লীগের পক্ষ থেকে সিইসির কাছে দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিএনপি এ ঘটনার জন্য অতিউৎসাহী পুলিশকে দায়ি করে আসছে। তারা এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেছেন।

এরই মধ্যে পুলিশের কাছেই ঘটনার প্রতিবেদন চাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, যেখানে পুলিশ একটি পক্ষ সেখানে তৃতীয়পক্ষকে দিয়ে তদন্ত না করে পুলিশ মহাপরিদর্শকের কাছে তদন্ত প্রতিবেদন চাওয়া অনেকটাই হাস্যকর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft