1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোবিন্দগঞ্জের ওসি মেহেদী, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা সাহাদত ও এ এস আই শওকত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

৩য় বার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে একেএম মেহেদী হাসান ও ৫ম বার শ্রেষ্ঠ এ এস আই হিসাবে গোবিন্দগঞ্জ থানার শওকত,সাঘাটার থানার এস আই সাহাদত কে পুরস্কৃত করা হয়।

আজ ১৪ নভেম্বর বুধবার সকাল ১০ টার সময় রংপুর রেঞ্জ(৮ জেলার) ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৮ সালের অক্টোবর মাসের”মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায়” রেঞ্জের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। ৮ জেলার মধ্যে গাইবান্ধা জেলা পুলিশই মোট নয়টির মধ্যে ৩টি পুরষ্কার অর্জন করে। এর মধ্যে রেঞ্জের ৩য় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান, শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে এসআই সাহাদত হোসেন,সাঘাটা থানা ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকী ৫ম বারের মত পুরস্কৃত হন।

রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মজিদ আলী, বিপিএম(অপরাধ ও প্রশাসন),গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, এমবিএ (আইবিএ) সহ ৮ জেলার সকল পুলিশ সুপারগণ সভায় উপস্হিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft