1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

যে অদৃশ্য কারণে স্থগিত হলো কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বোর্ডসভা!

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত বোর্ডসভায় উপস্থিত থাকার কথা ছিল সব পরিচালকের। কিন্তু সকালের দিকে অনেকেই উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। এতে স্থগিত হয়ে যায় গতকালের নির্ধারিত বোর্ডসভা। বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভা আকস্মিক স্থগিতে ঝুলে গেছে নতুন ব্যাংকের অনুমোদন।

জানা গেছে, বোর্ডসভায় অন্যান্য বিভিন্ন বিষয় থাকলেও মূল এজেন্ডা ছিল নতুন তিন ব্যাংকের অনুমোদন। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন সূত্র জানিয়েছে, নির্বাচনের আগে ব্যাংক অনুমোদন দিয়ে বিতর্কিত হতে চায় না কেন্দ্রীয় ব্যাংকও।

দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের এ পর্ষদ সভা ঘিরে ব্যাপক কৌতূহল ছিল। কারণ এ সভাতেই নতুন তিনটি ব্যাংক অনুমোদনের কথা ছিল। ব্যতিক্রম কিছু না ঘটলে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের সভা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

সূত্রগুলো বলছে, নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করায় রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংকের অনুমোদন দিয়ে বিতর্কিত হতে চাননি কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন পরিচালক। এ কারণেই বোর্ডসভায় আগ্রহী হননি তারা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, পরিচালকদের কয়েকজন পর্ষদের সভায় উপস্থিত থাকতে না পারার কথা জানিয়ে দেন। এ কারণে পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। পর্ষদের পরবর্তী সভা কবে হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

অনুমোদনের প্রক্রিয়ায় থাকা ব্যাংক তিনটি হলো— পিপলস ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেন ব্যাংক। ইসির আপত্তির পাশাপাশি প্রস্তাবিত ব্যাংকগুলোর প্রয়োজনীয় কাগজপত্রেও ঘাটতি রয়েছে। পর্ষদ সভা স্থগিতের পেছনে এটিও কাজ করেছে বলে জানা গেছে।

তবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেন, নতুন ব্যাংকগুলোর অনুমোদনের জন্য পর্ষদের এ সভাটি আহ্বান করা হয়েছিল। কিন্তু কাগজপত্র তৈরি না হওয়ায় পর্ষদের সভা আর হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft