1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধের পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আবদুল্লাহ কাফি (৩১) ও সদর উপজেলার কালিবাড়ি গ্রামের ইব্রাহিমের ছেলে আলমগীর হোসেন (২৭)।

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় শুক্রবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মাদক বিক্রেতা বলে দাবি করছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল হোসেন।

নিহতরা মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন দাবি করে পুলিশ বলছে, তাদের নামে একাধিক মামলা রয়েছে।

ওসি কামাল বলেন, মুক্তাগাছা উপজেলার রসুলপুর-কাঠালিয়া ঝইল ব্রিজের কাছে গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসীকে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।

‘এক সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে কাফিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, এছাড়া সদর উপজেলার সাহেব কাচারী বাজারের দরিয়াপুর মাঠের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে তারা পিছু হটে।

‘পরে ঘটনাস্থল থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনান্থল থেকে গাঁজা ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft