1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

মোঃ সালাহ নাকি অন্য কারো?

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

মিশরে ফুটবল তারকা মোঃ সালাহ’র একটি অস্বাভাবিক ভাস্কর্য উন্মোচনের পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশা, সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

মূর্তিটি কি মোঃ সালাহ’র, নাকি অন্য কারো – তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তুলছেন, হাসাহাসি করছেন। খবর বিবিসি’র।

মিশরের সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শারম আল-শেইখে বিশ্ব যুব সম্মেলন উপলক্ষে রবিবার মিশর এবং ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের এই তারকার এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

গোল করার পর সালাহ যেভাবে দু-হাত উঁচু করে উচ্ছ্বাস দেখান, মূর্তিটিও সেই আদলে বানানো হয়েছে। কিন্তু সমস্যা বেধেছে, মূর্তিটির মুখমণ্ডলের চেহারা নিয়ে।

মানুষজন প্রশ্ন করছেন, এই চেহারা কি আসলেই মোঃ সালার’র? এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিরাট হাসি-মশকরা চলছে। কেউ কেউ লিখছেন, মূর্তিটির চেহারা গায়ক লিও সয়ারের মত।

অনেকে আবার লিখছেন ‘হোম অ্যালোন’ নামে সিরিজ চলচ্চিত্রে মার্ভ নামে যে চোরের চরিত্র রয়েছে, মূর্তিটি দেখতে হয়েছে অনেকটা তার মতো।

গতবছর পর্তুগালের মেদিরা শহরে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি মূর্তি উন্মোচনের পরও দিনের পর দিন ঠিক একই ধরণের চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এত সমালোচনা হয়েছিল যে ভাস্কর ইমানুয়েল জোরগে সান্তোস মুষড়ে পড়েছিলেন। পরে তাকে মূর্তিটির সংস্কারের সুযোগ দেওয়া হয়।

শারম আল শেইখের বিশ্ব যুব সম্মেলন সারা পৃথিবী থেকে কয়েক হাজার তরুণ যুবক অংশ নেবেন। মিশরীয় নারী ভাস্কর মাই আব্দুল আলা বলেন, তিনি মূর্তিটি বানিয়েছেন কারণ তার দেশের যুবকদের কাছে মোঃ সালাহ এখন ‘সাফল্য এবং উৎকর্ষের প্রতীক’।

গত বছর ইংলিশ প্রিমিয়ার লীগে তার প্রথম মৌসুমেই লিভারপুলের হয়ে রেকর্ড ৩২টি গোল করেন মো সালাহ। তারপর থেকে ইউরোপীয় ক্লাব ফুটবলে অন্যতম শীর্ষ তারকা হয়ে উঠেছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft