1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

মন্ত্রিসভায় ‘মাদার অব হিউম্যানিটি’ পদকের অনুমোদন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

মন্ত্রিসভায় ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নীতিমালা অনুমোদন করা হয়। প্রতিবন্ধী, বয়ঃবৃদ্ধসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এসব কথা জানান।

তিনি জানান, এটা স্বাধীনতা ও একুশ পদকের সমমানের হবে। এই নীতিমালায় প্রতিবছর ৫টি সেক্টরে পদক প্রদান করা হবে। ৫ ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব পদক দেওয়া হবে। মনোনীতদের ২৫ গ্রাম স্বর্ণপদকের পাশাপাশি ২ লাখ টাকাও দেওয়া হবে।

পদক প্রদানে জেলা পর্যায় এবং ঢাকায় দু’টি কমিটি বাছাই কাজ করবে। আগামী বছরের জুলাই থেকে পদক প্রদানের কার্যক্রম শুরু হবে। প্রতি বছর ২ জানুয়ারি এ পদক দেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় তথ্য ও যোগযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়, এবং প্রথম সংশোধিত প্রকল্প শীর্ষক) প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্থাপন, ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, রেভিনিউ শেয়ারিং সংক্রান্ত প্রকল্প জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে সভায় শোকপ্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft