1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

নিপুণ রায় চৌধুরী গ্রেপ্তার, বেবী নাজনীন আটকের পর মুক্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ১৬৪ বার পড়া হয়েছে

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সময়ে সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির সিনিয়র সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। তবে বেবী নাজনীনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। আর বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নিপুণ রায় চৌধুরীকে।

পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিপুন রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

মহানগর গোয়েন্দা পুলিশ পূর্ব বিভাগের উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিপুন রায়কে আমরা অ্যারেস্ট করেছি। তিনি বুধবারের ঘটনার মামলার আসামি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। এরপর পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলায় ইতোমধ্যে ৬৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় নাইটিংগেল মোড় থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে রাজধানীর পল্টন থানার তিনটি নাশকতার মামলায় হেলালসহ বিএনপির ৩৮ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তাদেরকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় ভিডিও দেখে ঘটনায় জড়িত ৩০ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘তারা সকলেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।’

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গোয়েন্দা তথ্য ঘটনার কার্যকরণ ও অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে শনাক্ত ৩০ জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত।’

বুধবার ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৬০ জনকে আটক করা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে আরো অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের ওপর আক্রমণটা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের অনেকের পরিচয় পেয়েছি। প্রায় ৩০ জনের মতো শনাক্ত করেছি। বাকিদেরও শনাক্ত করণের কাজ চলছে। তারা সকলেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।’

আছাদুজ্জামান আরো বলেন, ‘তিনটি মামলা হয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে তারা মামলার আসামি হবে, হয়েছে। যারা নির্দেশ দিয়েছে তারা মামলার আসামি হয়েছে। যারা পরিকল্পনা করেছে তারা মামলার আসামি হয়েছে।’ তিনি জানান, ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft