1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

বিএনপির মনোনয়নপত্র কিনেছেন যে সকল দেশ খ্যাত তারকারা

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন তিনজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। এদের মধ্যে কণ্ঠশিল্পী বেবি নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ), কনক চাঁপা সিরাজগঞ্জ-১ ও মনির খান ঝিনাইদহ-৩ আসনে নির্বাচন করতে চান।

বেবি নাজনীন:
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে বেবি নাজনীন বলেন, আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নিবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবো।

তিনি আরো বলেন, এই নির্বাচনে অংশ নিচ্ছি আমাদের মা খালেদা জিয়ার মুক্তির দাবিতে।

কনক চাঁপা:
সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী কনক চাঁপা। দুপুর দেড়টায় তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনির খান:
ঝিনাইদহ-৩ আসনে নির্বাচন করতে ধানের শীষের মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র কেনেন।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত এক হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা ভিড় করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft