1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

বিএনপির নির্বাচনে আসা না আসা নিয়ে দুশ্চিন্তায় আ.লীগ

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ২৯ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার থেকেই নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর তাদের মিত্র জাতীয় পার্টিও।

আলোচনায় আসছে আসন ভাগাভাগি কি ধরণের হবে – সে কথাও। আর তা নিয়েই দলগুলোর ভেতরে কাজ করছে একটা চাপা উত্তেজনা ও অনিশ্চয়তা। খবর বিবিসির।

কারণটা পরিষ্কার। সেটা হলো: বিএনপি নির্বাচন করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তাই সামনে সম্ভাব্য পরিস্থিতি হচ্ছে দু-রকম।

বিশ্লেষকরা মনে করছেন: আওয়ামী লীগ ও জাতীয় পাটি এর আগের নির্বাচনে যেভাবে আসন ভাগাভাগি করেছে, তা এবার নাটকীয়ভাবে বদলে যেতে পারে- যদি এবার বিএনপি ঘোষণা করে যে, তারা নির্বাচন করবে।

ব্যাপক উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার শুরু হয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রয়। একই কর্মসূচি শুরু করেছে এক দশক ধরে আওয়ামী লীগের সবচেয়ে বড় নির্বাচনী মিত্র জাতীয় পার্টিও।
বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির সূচনা হয়েছে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ফরম কেনার মাধ্যমে। অনেক নেতাই ফরম কিনতে আসেন সমর্থকদের মিছিল নিয়ে। ফলে শ্লোগান আর বাজনার শব্দে দিনভর মুখরিত ছিলো আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়।

তবে এতো আগ্রহ উদ্দীপনার মধ্যেও অনেক কর্মী-সমর্থকের সাথে কথা বলে বোঝা গেলো – নির্বাচন নিয়ে কিংবা নির্বাচনী জোট নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ আছে, আছে উৎকণ্ঠাও।

অনেকের মধ্যেই কাজ করছে এই প্রশ্ন: বিএনপি এবার নির্বাচনে অংশ নিলে কি হবে, আর না নিলে কি হবে।

তেমনি প্রশ্ন আছে জাতীয় পার্টির সাথে শেষ পর্যন্ত জোট হবে কি-না তা নিয়েও। জোট হলে আওয়ামী লীগ কিছু আসন দেবে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দলকে। কিন্তু এবার কি সেরকম কিছু হবে ?

‘সবকিছু নির্ভর করছে বিএনপি নির্বাচন করবে কিনা – তার ওপর’

জবাবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, পুরো বিষয়টিই নির্ভর করবে নির্বাচনকে কেন্দ্র করে সামনে ‘রাজনৈতিক পরিস্থিতি কেমন হয়’- তার ওপর।

তিনি বলেন, ‘সংলাপের সময় ও তার পরে জাতীয় পার্টি নিজেই বলেছে বিএনপি না এলে তারা তিনশ’ আসনেই নির্বাচন করবে।’

‘আর যদি বিএনপি আসে – তাহলে মহাজোটে থেকেই নির্বাচন করবে তারা। তাই বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপরই’- বলেন ফারুক খান।

২০০৮ সালের নির্বাচনে মহাজোটের অংশ হিসেবে নির্বাচন করে সাতাশটি আসন পেয়েছিলো দলটি।

আর ২০১৪ সালের নানা নাটকীয়তার পর নির্বাচন করে তেরোটি আসনে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছিলো আরও বিশটি আসন।

কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন: যদি বিএনপি নির্বাচন করে ও জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও সমমনাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করে – তাহলে কত আসন পাবে তারা ?

এগুলো কি চূড়ান্ত হয়েছে?

জবাবে খান বলেন, ‘আমরা জোট সহযোগীদের জন্য ৬০/৭০টি আসন রেখেছি। তবে প্রধানমন্ত্রী বলেছেন, যার জেতার সম্ভাবনা থাকবে – কেবল তাকেই বিবেচনা করা হবে’।

তবে আসন বণ্টন বা জোট মহাজোট নিয়ে প্রকাশ্যে যে বক্তব্যই আসুক না কেন – জাতীয় পার্টির বারবার সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনা গত নির্বাচনের আগে বেশ আলোচনার জন্ম দিয়েছিলো।

আর সে কারণেই জাতীয় পার্টির অবস্থানজনিত অনিশ্চয়তা নিয়ে নানা ধরণের খবর আসে গণমাধ্যমেও।

কোন অনিশ্চয়তা নেই: জাতীয় পার্টি

এবারে আওয়ামী লীগের অন্য সহযোগীদের নিয়ে তেমন অনিশ্চয়তা এখনো না দেখা গেলেও, বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি কি করবে বা কোন দিকে যাবে- তা নিয়ে কি কোন অনিশ্চয়তা আসলে আছে?

জবাবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের অবশ্য বলছেন, কোনো অনিশ্চয়তা নেই।

‘আমাদের অবস্থান পরিষ্কার যে বিএনপি না আসলে তিনশ’ আসনে নির্বাচন করবো। সেজন্য আমরাও মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছি এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে’।

যদিও শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে আসা বা না আসা কিংবা আসন নিয়ে পর্দার অন্তরালে দরকষাকষি বা আলোচনা- সব কিছু পেরিয়ে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সমীকরণ কেমন দাঁড়াবে?

সেটি দেখতে অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন উনত্রিশে নবেম্বর পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft