1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

বদিকে মনোনয়ন না দেয়ার ব্যাখ্যায় যা বললেন ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

বিতর্ক এড়াতে কক্সবাজার-৪ আসনের আব্দুর রহমান বদিকে মনোনয়ন দেয়া হচ্ছে না। মনোনয়ন তালিকা থেকে তিনি বাদ পড়েছেন। তবে বদির বদলে তার স্ত্রী শাহিনা চৌধুরীকে নৌকা মার্কার মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বদিকে নিয়ে বিতর্ক আছে। আমরা সে বিতর্কে যেতে চাচ্ছি না। তাই মনোনয়নও দিচ্ছি না।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে।

আগে থেকেই শোনা যাচ্ছিল, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে ইয়াবাসহ বিভিন্ন বিষয়ে তুমুল বিতর্ক থাকায় বদির পরিবর্তে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী মনোনয়ন পেতে পারেন।

শাহীনা আক্তার চৌধুরী উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বাবা নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠাণ্ডা মিয়া চৌধুরী ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। বড় ভাই অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী জেলা পরিষদের নির্বাচিত সদস্য। ছোটভাই জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাচা হামিদুল হক চৌধুরী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। চাচী নিগার সুলতানা উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft