1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ফুলছড়িতে পুরুষদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

“নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে ‘ভিন্ন রূপে পুরুষ’ রান্না প্রতিযোগিতা-২০১৮’ খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে পুরুষদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সচেতনতা তৈরী এবং গৃহস্থালির কাজে বিশেষ করে রান্না করার ক্ষেত্রে পুরুষের অংশ গ্রহণকে উৎসাহিত করার লক্ষে নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক ও একশনএইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা নারী উন্নয়ন ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনা, এসকেএস পাওয়ার প্রজেক্টের সমন্বয়কারী জালাল উদ্দিন, একশন এইড বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আহমাদ ইবনে সেলিম, ফুলছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা প্রমুখ। পরে পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনার নেতৃত্বে ঘানার তিনজন পার্টনার স্টাফ ও চারজন নারী দলের সদস্য পুরুষদের রান্না করা খাবারের পরসা বসানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং রান্না করা খাবারের স্বাদ গ্রহন করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫টি স্টলে পুরুষরা মাছ, মাংস, সবজি, ভর্তা, ভাজিসহ অন্তত ৭০ রকমের রান্না করে। এছাড়া পিঠে ও পায়েসসহ বিভিন্ন ধরণের খাবার তৈরী করে স্টলে পরসা বসায় পুরুষরা। প্রতিযোগিতা উপলক্ষে মঞ্চ নাটক পরিবেশন শেষে পুরস্কার বিতরণ করা হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী, কঞ্চিপাড়া, উড়িয়া, গজারিয়া ও ফজলুপুর ইউনিয়নের গ্রামীণ অতিদরিদ্র ও দরিদ্র নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষে প্রকল্পভুক্ত নারী-পুরুষদের নিয়ে কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft