1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ফিলিস্তিনিদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করলো সৌদি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের জনগণের ওপর পবিত্র হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। ১৯৭৮ সাল থেকে ফিলিস্তিনের মুসলমানরা জর্ডান, লেবাননের অস্থায়ী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারতেন। কিন্তু রিয়াদ সেই সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি।

এদিকে ইসরাইলি নাগরিকত্বে ফিলিস্তিনি নাগরিকদের সৌদি আরবে প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে। সাধারণত সৌদি আরবসহ ১৬ আরব দেশে ইসরাইলি নাগরিকদের প্রবেশ করতে দেয়া হয় না। ফলে এ নিষেধাজ্ঞা তুলে না নিয়ে লাখ লাখ ফিলিস্তিনি হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

সৌদি আরব তার দেশের পাসপোর্টের নীতিতে পরিবর্তন এনেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এ নীতি কার্যকর করা হচ্ছে। ইসরাইলি দৈনিক পত্রিকা হারিটজ জানিয়েছে, ইসরাইলি নাগরিকদের ওমরাহ পালনে বাধা দেয়া হয়েছে।

প্রায় ১০ লাখ মুসলমান, যা ফিলিস্তিনের মোট জনসংখ্যার ১৭ শতাংশ, সৌদি আরবের নতুন নীতিতে ক্ষতির মুখে পড়বেন। এ ছাড়া পূর্ব জেরুজালেম, পশ্চিমতীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিরা সৌদি আরবের নতুন এ বিধিনিষেধের আওতায় পড়বেন।

হারিটজ জানিয়েছে, ইসরাইলের হজ ও ওমরাহ কমিটি বলেছে, তারা ডিসেম্বরে মক্কা শরিফে যেতে পারছেন না। ইসরাইলের শীর্ষ হায়ার অ্যারাব মনিটরিং কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে জর্ডানের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি উপস্থাপন করা হয়।

ইসরাইলের হজ ও ওমরাহ কমিটির প্রধান সালিম শালাতা বলেন, যা ঘটেছে তা নিয়ে আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। কাজেই সম্ভাব্য সব জায়গায় আমরা সাহায্যের জন্য আবেদন জানিয়েছি। কিন্তু আমাদের অনুরোধ কেউ শুনছেন না।

সৌদি সিংহাসনের উত্তরসূরি এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান চলতি বছরের শুরুতে ইসরাইলের অস্তিত্বের অধিকার মেনে নিয়েছেন। মনে করা হচ্ছে- ৩৩ বছর বয়সী এমবিএস জর্ডানের রাজধানী আম্মানে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন আলোচনা করেছেন।

২০১৭ সালে নেতানিয়াহু জানিয়েছেন, সৌদির সঙ্গে তেলআবিবের যোগাযোগ হয়। ইরান নিয়ে দুই দেশের উদ্বেগের জের ধরেই তাদের মধ্যে গোপন সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে দিপক্ষীয় চুক্তি অনুসারে ফিলিস্তিনিদের হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিলিস্তিনিদের অস্বিত্ব নেই করে দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft