1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ফখরুলের চিঠিতে ইসির সাড়া, সিইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক আজ বিকেলে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার চিঠির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বিকেল সাড়ে ৩টায় সময় দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতাদের।

মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ বুধবার বিকেল সাড়ে ৩টার সময় আমরা তাদের সঙ্গে বসব।’

ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান বলেন, ‘বিকেল সাড়ে ৩টার সময় সিইসিসহ বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন। সিইসি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন আগামীকাল বুধবার বিকেলে বৈঠকের ব্যাপারে।’

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয় বুধবার দুপুর ১২টায় আলোচনায় বসতে চায় ঐক্যফ্রন্ট। আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। চিঠিতে ড. কামালসহ ১৪ সদস্যের প্রতিনিধিদলের নামও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিঠিতে মির্জা ফখরুল লিখেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটা রেওয়াজ ছিল যে, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তফসিল ঘোষণা করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে এই রেওয়াজ মানা হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে। জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে, তফসিল এক মাস পেছানোর দাবি করলেও, সরকারের পরামর্শক্রমে নির্বাচন সাতদিন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হয়। এ ক্ষেত্রেও রাজনৈতিক দল বা জাতীয় ঐক্যফ্রন্টের আথে কোনো আলোচনা করা হয়নি। এই অবস্থায়, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে আগামীকাল ১৪.১১.২০১৮ দুপুর ১২টায় আপনার দপ্তরে এসে নির্বাচনের তফসিলসহ সামগ্রিক আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

১৪ সদস্যের প্রতিনিধিদলে আছেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, মোস্তাফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম, আবদুল মালেক রতন।

গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। ২৩ ডিসেম্বর নির্বাচনের কথা জানান তিনি। পরে সোমবার ঘোষিত পুনঃতফসিলে সিইসি জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে সন্তুষ্ট নয় ঐক্যফ্রন্ট। তারা নির্বাচন একমাস পিছিয়ে পুনঃতফসিল দাবি করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft