1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পীরগঞ্জ ও মিঠাপুকুরে প্রাইভেট ও কোচিং ব্যবসা জমজমাট- শিক্ষার মান ব্যহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় প্রাইভেট ও কোচিং ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। ফলে শিক্ষার মান নিম্নমুখী হয়ে পড়েছে। শিক্ষক শিক্ষিকারা ক্লাসের চেয়ে প্রাইভেট পড়াতে বেশী মনোযোগী। তেমনি অভিভাবক মহল মনে করেন প্রাইভেট না পড়লে তাদের ছেলেমেয়ে ভাল শিক্ষা পাবেনা এবং পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবেনা।
পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার বিভন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকা অনেককেই সংশ্লিষ্ট ক্লাস রুম ও বিভিন্ন স্থানে প্রাইভেট পড়াতে দেখা যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট পড়ানোর ফলে ছাত্র ছাত্রীরা অনেক সময় শিক্ষকদের কুনজরে না পড়ার জন্য, বাধ্য হয়ে প্রাইভেট ও কোচিং পড়তে যায়। উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও কলেজগুলোতে সব বিষয়ে প্রাইভেট না পড়ালেও নির্ধারিত কোচিং সেন্টারে কোচিং করানো হয়।
উপজেলা গুলোর অধিকাংশ বাজারে ও স্কুল,কলেজ, মাদ্রাসা, এবং শিক্ষকদের বাড়ীতে চলছে, জমজমাট প্রাইভেট ও কোচিং বাণিজ্য।
কয়েক জন অভিভাবক জানান ছেলে মেয়েদের এখন প্রাইভেট না পড়ালে পরীক্ষায় পাশ করতে পারেনা, ভাল রেজাল্ট হয় না। বছরে ১২ মাসেই ছাত্র ছাত্রীরা প্রাইভেট ও কোচিং নিয়ে ব্যস্ত।
এসব প্রাইভেট পড়ানো নিয়ে বেশী নিম্ন আয়ের পরিবার পড়েছেন বিপাকে। মধ্যবিত্ত পরিবার কষ্ট করে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ বহন করলেও প্রতিমাসে ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়াইতে খরচ হয় প্রায় ৫০০ থেকে ২০০০ হাজার টাকা।
কয়েকটি প্রাইভেট ও কোচিং সেন্টারে সরেজমিনে দেখা গিয়ে যায় শতকরা ৮৫ ভাগ ছাত্র ছাত্রীরা প্রাইভেট ও কোচিং এর উপর নির্ভরশীল।
সচেতন মহলের মতামত, আমাদের ছেলে মেয়েদের ভবিষৎ যদি প্রাইভেট ও কোচিং নির্ভর হয়, তাহলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাসে মাসে কোটি কোটি টাকা শিক্ষকের পেছনে খরচ করছে , সেই টাকা না দেওয়ায় শ্রেয়।

বিষয়টি প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft