1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পাবনায় দুই বাসের প্রতিযোগিতার মাঝে অটোভ্যান চাপা পরে নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় দুই বাসের প্রতিযোগিতার মাঝে একটি অটোভ্যান চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- ভ্যানচালক শহিদ মিয়া (৪৫) ও ভ্যানযাত্রী মাজেদা খাতুন (৪৭)।

বুধবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের কোরিয়াল বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন গুরুতর আহত হন।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এএসআই মামুন জানান, বুধবার দুপুর ১টার দিকে কাশীনাথপুর ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন দুঃস্থ। এ সময় পাবনা থেকে ঢাকাগামী সি লাইন এবং শ্যামলী পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতা করছিল।

এক পর্যায়ে শ্যামলী পরিবহনের বাসটি অটোভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ভ্যানচালক শহিদ মিয়া মারা যান। আহত হন পাঁচজন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মাজেদা খাতুন মারা যান।

চিকিৎসকদের বরাত দিয়ে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য কুদ্দুস আলী জানান, আহত আকেন (৩৫) ও স্বপ্নার (৩২) অবস্থা আশঙ্কাজনক।

এএসআই মামুন জানান, এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। তবে পুলিশ বাসটিকে আটক করতে পারেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft