1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পাকিস্তানে মৃত্যুদন্ডে দন্ডিত আসিয়া বিবি আট বছর পর জেল থেকে ছাড়া পেলেন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে মৃত্যুদন্ড থেকে খালাস পাওয়ার পর খ্রিষ্ট্রান নারী আসিয়া বিবি জেল থেকেও ছাড়া পেয়েছেন। ধর্ম অবমাননার দায়ে ব্লাসফেমি আইনে মৃত্যুদন্ডে দন্ডিত আসিয়া আট বছর ধরে কারাগারে ছিলেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ খবর জানান।

বুধবার দেশটির সুপ্রিম কোর্ট আসিয়া বিবিকে খালাস দেয়ার আদেশ দিলে কট্টর ইসলামপন্থী দলগুলো প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। তারা অবিলম্বে তার মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানায়। ফলে, তার জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি আটকে যায়। সরকার এক পর্যায়ে কট্টরপন্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সাথে একটি চুক্তি করে। সেখানে আসিয়া বিবির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়। খবর এএফপি’র।

আসিয়া বিবির আইনজীবী সাইফ-উল-মুলুক জানান, তাকে মুক্তি দেয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে, তিনি এখন বিমানে। কিন্তু তাকে নিয়ে বিমান কোথায় অবতরণ করবে তা কেউ জানে না।

কিন্তু পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার আসিয়া বিবি দেশ ছেড়েছেন- সংবাদ মাধ্যমের এমন খবর প্রত্যাখ্যান করে বলেন, তিনি পাকিস্তানেই আছেন।

গোয়েন্দা সংস্থাও বলছে, তিনি দেশ ছাড়েন নি।

একজন কারারক্ষী বলেন, মুলতানে জেলে থাকা আসিয়া বিবিকে মুক্তি দেয়ার নির্দেশপত্র কারাগারে বুধবার এসে পৌঁছায়।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট এন্তোনিও তাজানি বলেন, আসিয়া বিবি কারাগার ত্যাগ করেছেন। তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

মুলতানে বিমান পরিবহন কর্মকর্তা বলেন, একটি ছোট্ট বিমান শহরটিতে আসে। এতে চড়ে কিছু বিদেশী ও পাকিস্তানী তাকে নিতে আসেন।

২০০৯ সালে প্রতিবেশীর সাথে পানি নিয়ে বিবাদের জের ধরে আসিয়া বিবি মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft