1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ

পলাশবাড়ীর সাবদিন বাজারে জমি নিয়ে দ্বন্দ ২ টি দোকান ও বসতবাড়ী ভাংচুর আহত ১০

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন বাজারে সাবদিন মৌজার ৭৩৫ দাগের ২ শতাংশ জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এঘটনায় ২ টি দোকান ভাংচুর ও লুটপাট ছাড়াও বতসবাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে ১০ হতে ১২ জন।

সরেজমিনে গিয়ে দেখা ও শোনা যায়, দীর্ঘদিন হতে মন্টুগং ও খেতাব গং এর মধ্যে উক্ত জমি নিয়ে দ্বন্দকোলহ চলে আসছে। দোকান ও বসতবাড়ী ভাংচুরের ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত নয়টার সময় এর আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এসময় উভয়পক্ষের প্রায় ১০ হতে ১২ জন নারী পুরুষ আহত হয়। এদের মধ্যে গুরুত্ব আহত কাদেরর শাররিক অবস্থা অবনতির গুজব ছড়িয়ে পরে সংঘবদ্ধ হয় সাবদিন গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে খেতাব, মৃত কেরু উদ্দিনের কাদের,কাদের ছেলে সবুজ,আবু তালেবের ছেলে রফিকুল,নজিরের ছেলে সাজুসহ ৩০ -৩৫ জন তারা একত্রিত হয়ে সাবদিন বাজারে মন্টু মিয়ার ভাই শহিদুল ও আমিরুলের দুইটি দোকান ভাংচুর করে নগত অর্থ ও মালামাল লুটপাট করে। এরপর তারা দোকান মালিক শহিদুল ও আমিরুল,মন্টুর বসতবাড়ীতে হামলা করে ভাংচুর করে এসময় নারী পুরুষ সহ আরো কয়েকজন আহত হয়।

এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ভাংচুরকৃত দোকান দুইটিতে গ্রাম পুলিশের হেফাজতে রাখে। বতমান মানে এলাকায় উভয় পক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সাবদিন গ্রামের আব্দুল জোব্বারের ছেলে মন্টু মিয়া জানান,আমার ভাইদের সাবদিন নতুন বাজারের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট,বসতবাড়ী ভাংচুর নারী পুরুষ ৭ জন আহত হয়েছে। উপরোক্ত লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করে পুলিশ উল্টো আমাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। একদিকে পুলিশ ও অপরদিকে হামলাকারীদের ভয়ে আমার বাজারে কিংবা বসতবাড়ীতে থাকতে পারছি না। আমরা চাই পুলিশ সঠিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

এঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই সঞ্জয় কুমার জানান,ভাংচুরকৃত দোকান মালিকগং এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে খেতাবগং এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft