1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

“ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম খাজা মন্ডলের সভাপতিত্বে সভায় ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি সমিতির উপদেষ্টা সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা সদস্য প্রফেসর ওছিউজ্জামান সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সমিতির উপদেষ্টা সদস্য ডা. সায়াদ মিয়া, মাহমুদুজ্জামান সরকার বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান ও সমিতির সদস্য মাহমুদ হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সমিতির সদস্য একেএম জবরুল হাসান। শেষে সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft