
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৫৪ তম জন্মদিন কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা দক্ষিণ বন্দর বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে পলাশবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিএনপি,শহিদুল ইসলাম রাজা,মোশফেকুর রহমান রিপন,আব্দুল মোত্তালেব সরকার বকুল ছাড়াও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর।
শেষে তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।