
৩১ গাইবান্ধা -৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনে ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাতীয় পার্টি (কাজী জাফর) এর দলের হয়ে ড.টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মনোয়ন সংগ্রহ করেছেন দলীয় সমর্থক ও কর্মীগণ।
পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিস হতে মনোনয়নপত্র সংগ্রহের এসময় জাতীয় পার্টি এরশাদ এর উপজেলা শাখার সাবেক সহ- সভাপতি রবিউল ইসলাম পাতা,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলু,উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল দুলা,সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস আলমগীর মন্ডল,সাবেক জাপা নেতা ও সাংবাদিক নরুল ইসলাম, ড.টি আই এম ফজলে রাব্বী চৌধুরী ছোট ভাই বাদশা চৌধুরী,রাব্বী চৌধুরীর ছেলে মাইনুর রাব্বী চৌধুরী রোমান,রুপম চৌধুরী, আশফাক আলী মন্ডল,জাপা নেতা মজিবুর রহমান,উপজেলা বিএনপি নেতা মুকুল আহম্মেদ,উপজেলা কৃষকদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ছকু,সাধারণ সম্পাদক বিজন, ইউপি জাপা নেতা শাহিন সরকার,আব্দুর রহমান সহ এছাড়াও আরো শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতি মুসলিম উম্মার মঙ্গল কামনা বিশেষ মোনাজাত করেন জহুরুল হক চৌধুরী।