
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ি ফরিদুল ইসলাম ফরিদ (২৭) কে গ্রেফতার করেছে।
২৮ নভেম্বর বুধবার রাত্রী অনুমানিক ৯ টা ৩৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ মহদীপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা হইতে ৩৫ পিস ইয়াবা সহ ১।ফরিদুল ইসলাম ফরিদ (২৭) পিতাঃমোঃ সামছুল হক (বাবু) সাং শ্যামপুর (আমতলা) থানাঃ পলাশবাড়ী জেলাঃ গাইবান্ধা কে আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম ফরিদ (২৭) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমতলা এলাকার সামসুল হক বাবুর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ১০৫০০/= টাকা। গ্রেফতারকৃত ফরিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।