
৩১ গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমাম মোয়াজ্জেন করনীয় শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার বেলা ১১ টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি।
সভায় আরো বক্তব্য রাখেন ইমামগণ । বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি মাদক জুয়াসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেনবৃন্দরা উপস্থিত ছিলেন।