
গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউকে এমপি হিসাবে দেখতে চাই ব্যানারে পলাশবাড়ী সদরের চৌমাথা মোড়ে স্থানীয় যুবক ও কিশোরদের সমন্বয়ে এক মানববন্ধনের আয়োজন করে। এ মানববন্ধনের পূর্ব অনুমতি না থাকায় মানববন্ধনের প্রস্তুতি কালে শান্তিপূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এসময় মানববন্ধনে দাড়ানো যুবক কিশোররা সরে গেলে মানববন্ধনটি পন্ড হয়ে যায়।
আজ ১৭ নভেম্বর রোববার বিকেলে পলাশবাড়ী সদরের চৌমাথা মোড়ে মানববন্ধনের প্রস্তুতি নিলে থানা পুলিশ এসে মানববন্ধনটি পন্ড করে দেয়। থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কৃষ্ণ কুমার জানান, উক্ত মানববন্ধনের কোন অনুমতি না থাকায় মানববন্ধনটি বন্ধ করে দেয়। এসময় পুলিশ কাউকে গ্রেফতার না করলেও ব্যানার গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশীলের এসময়ে এধরনের মানববন্ধনের অনুমতি না থাকায় মানববন্ধনের কর্মসূচী বন্ধ করে দেয়া হয়।