1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পর্যবেক্ষক না পাঠালেও ছোট বিশেষজ্ঞ টিম ৪৮ দিন নির্বাচন পর্যবেক্ষণ করবে: ইইউ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়ন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, তবে কোনো প্রতিনিধি পাঠাবে না।

এই সিদ্ধান্ত সদর দপ্তরের বলে জানিয়েছেন নির্বাচন কমিশনে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

রেনজি টেরিংক সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞদের ছোট একটি টিম কাজ করবে। তারা ৪৮ দিন বাংলাদেশে নির্বাচন ও পরিবেশ পর্যবেক্ষণ করবে। পরে তারা কিছু সুপারিশ করবে।

রেনজি টেরিংক বলেন, পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাসের মতো সময় প্রয়োজন হয়। তাই ইইউর সদস্য দেশগুলো এই নির্বাচনে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা ছোট আকারে একটি এক্সপার্ট টিম পাঠাব।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে বিশেষ নজর আছে ইউরোপীয় ইউনিয়নের। এবারের নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে করে নির্বাচন কমিশন (ইসি)।

ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চারজন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft