1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পরীক্ষিত নেতা বাদে অন্য কাউকে প্রার্থী করলে গণপদত্যাগের ঘোষনা গাইবান্ধা জেলা বিএনপির

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতা বাদে বহিরাগত অন্য কাউকে প্রার্থী করলে গণপদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ ২৭ নভেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন ও কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

নেতৃবৃন্দ ঘোষণা করেন হঠাৎ করে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী করা হলে বিএনপি নেতৃবৃন্দ তাকে কঠোরভাবে প্রতিহত করবে। তারা এই আসনে পরীক্ষিত ত্যাগী নেতা খন্দকার আহাদ আহমেদকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করার দাবিও জানান।

বক্তারা বলেন, ‘দলীয় প্রার্থীর বাইরে হঠাৎ করে অন্য দল থেকে উড়ে আসা কাউকে প্রার্থী করলে তা কেউ মেনে নেবে না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা বিএনপি থেকে গণপদত্যাগ করবো’।

সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাবেক সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক মকছুদার রহমান চৌধুরী, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী, শহর কৃষক দলের সভাপতি লোটাস খান, সদর থানা কৃষক দলের সভাপতি ছামছুল আলম বকসী, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা মহিলা দলের মৌসুমী আকতার তমা প্রমুখ।

বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দাবিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় বসে পড়ে অবরোধ সৃষ্টি করলে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft