1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

পদ্মা সেতুর ৭১ শতাংশ কাজ শেষ: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর মূল অংশের ৭১ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এ ভিজিটরস সেন্টারের উদ্বোধন শেষে তিনি এই দাবি করেন।

৯৩০০ বর্গফুটের ভিজিটরস সেন্টারের মাল্টিপারপাস হলের ক্যাপাসিটি ১২০ জন। ইনডোর ও আউটডোর ক্যাফের ক্যাপাসিটি ১০০ জন।এছাড়াও একটি ভিআইপি কক্ষ ও একটি সভাকক্ষ রয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬০ ভাগ। সেতুর পিলারের নকশা নিয়ে যে সমস্যা ছিল গতকাল তা দূর হয়ে গেছে।’

ভিজিটরস সেন্টার সম্পর্কে তিনি বলেন, ‘পৃথিবীর সব বড় বড় প্রকল্পে একটি ভিজিটরস সেন্টার থাকে। কারণ, বড় প্রকল্পে অনেক ভিজিটর আসেন। এখান থেকে ভিজিটররা অনেক কিছু জানতে পারবেন ও নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’

সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মূল সেতুর ২৬২টি পাইলের মধ্যে ১৮২টি পাইল ড্রাইভিংয়ের কাজ শেষ হয়েছে। মূল সেতুর দুই প্রান্তের ২টি ট্রানজিশন পিয়ারের ৩২ টি পিয়ারের সবগুলো পাইল শেষ হয়েছে। মূল সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ১২টি পিয়ারের কাজ শেষ হয়েছে এবং ২১টি পিয়ারের কাজ চলমান আছে।

মাওয়া সাইটে মোট ১৭টি ট্রাস এসেছে যার মধ্যে ৫ টি স্থায়ীভাবে ও ১টি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তের ৩৫৬ টি ভায়াডাক্টের সবগুলো পাইল বসানো হয়েছে। জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ৪৭ টি পিয়ারের ১৮ টি শেষ হয়েছে এবং ২৯ টি চলমান আছে। মাওয়া প্রান্তে ভায়াডাক্টের ৪১ টি পিয়ারের মধ্যে ৬ টি শেষ হয়েছে এবং ৩৫ টি চলমান আছে।

নদী শাসনের মোট ৪৬ শতাংশ কাজ শেষ হয়েছে। মোট ১৩ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি আছে ১০ কিলোমিটার। অন্যদিকে সংযোগ সড়কের কাজ সব শেষ হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft