1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

‘নেতা-নেত্রী যদি দেশে চিকিৎসা করাতেন, তাহলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতো’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক

ব্রিটেনের একটি মেডিকেল জার্নালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ডাক্তাররা একজন রোগীকে গড়ে মাত্র ৪৮ সেকেন্ড সময় দেন। এ প্রসঙ্গে চিকিৎসা বিষয়ক নানা অভিজ্ঞতার কথাই পাঠকরা তুলে ধরেছেন ডয়চে ভেলের ফেইসবুক পাতায়।

ডাক্তারি হচ্ছে মানুষের সেবার কাজ, তাই রোগীর প্রতি ডাক্তারদের আরো দায়িত্বশীল হওয়া উচিৎ বলে মনে করেন পাঠক রিশা।

আর রহুন আমিন সজীব মনে করেন, বাংলাদেশের ডাক্তার দেখানোর খরচ পৃথিবীর অন্য যে কোনো উন্নত দেশের তুলনায় ৪৮ গুণ বেশি। আর সেকারণেই নাকি অনেক মানুষ রোগ পুষে রাখেন অযাচিত খরচের ভয়ে। বাইরের দেশে রোগকে ভয় পায়, চিকিৎসাকে না। শুধুমাত্র আমাদের দেশেই রোগী বাঁচাতে গিয়ে স্বজনকে মরতে হয় অর্থাভাবে।

ওবায়দুল্লাহ মিজানের বিদ্রুপাত্মক মন্তব্য,‘ বাংলাদেশের ডাক্তারা খুবই ভালো, তারা রোগী না দেখেই চিকিৎসা করতে পারেন।’

পাঠক মিন্টু মোরশেদের অভিজ্ঞতা এরকম, ‘বাংলাদেশের ডাক্তারদের অভিজ্ঞতা অনেক বেশি, চেহারা দেখেই সব বলে দিতে পারে। আমি তো একবার মাথা ব্যথার জন্য তিন মাস ঘুরেছি, রোগ নির্ণয় করতে পারেনি।’

এ বিষয়ে আজমির পাটোয়ারী মনে করেন, ডাক্তাররা আরো কম সময় দেন রোগীদের। তবে পাঠক শেখ ফরহাদ বিন আবেদিন মনে করেন, দেশের নেতা-নেত্রী যদি নিজের দেশেই চিকিৎসা করাতে বাধ্য হয়, তাহলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতে পারে।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিক্যাল কলেজ হাসপাতাল। সরকারি এ হাসপাতালটি ২০১৫ সালে প্রায় আট লক্ষ রোগীকে সেবা প্রদান করেছে।

অন্যদিকে আবরাহাম বলছেন, তার পরিচিত এক ডাক্তার নাকি প্রতিদিন কমপক্ষে ৪০০ রোগী দেখেন। আর সুব্রত শীল জানান, সে কারণেই নাকি বাংলাদেশের রোগীরা সুচিকিৎসার জন্য ভারতে যান। বাংলাদেশর অনেক ডাক্তার রোগীদের সাথে ভালোভাবে কথা বলেন না বলেও মনে করেন তিনি।

তবে ভিন্নমত পাঠক জামানের। তিনি লিখেছেন, ‘ব্রিটেনের একটি মেডিকেল জার্নালে প্রকাশিত পুরো রিপোর্ট না পড়ে মন্তব্য করা সম্ভব না।’

বন্ধু মোহাম্মদ জসিম উদ্দিন মনে করেন, এমন ডাক্তারদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft