1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে: রিজভী

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতেই অনুগত আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, বিবেকশূন্য সরকার ও সরকারপ্রধানের নির্দেশে বেগম জিয়াকে চিকিৎসা না দিয়েই জরাজীর্ণ, পরিত্যক্ত ও বাসানুপযোগী নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। বাড়িঘরসহ তার বেঁচে থাকার সমস্ত অবলম্বনকে কেড়ে নিয়ে, তার চিকিৎসা পাবার অধিকারকে হরণ করেছে। নির্বাচন থেকে দূরে রাখতেই নির্বাচনের বছরে অনুগত আদালতকে দিয়ে সাজা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা প্রয়োজনে রক্ত দেবে উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে উত্তাল আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করবেই।’

নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার অভিযোগ তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, আদালতে হাজিরাসহ বন্দীশালায় চালানো হচ্ছে নানামুখী নির্যাতন-নিপীড়ন। বিরোধী নেতাকর্মীদেরকে বিনা কারণে নিপীড়ন করার জন্যই দেশের কারাগারগুলো এখন সরকারের প্রতিশোধ গ্রহণের পার্সোনাল খোয়াড়ে পরিণত হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft