1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: মাহবুব তালুকদার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এর আগে ১৩ নভেম্বর রিটার্নিং অফিসারদের উদ্দেশে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার।’

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন অবশ্যই কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা জরুরি।

এ ছাড়া অন্য কমিশনারদের বক্তব্যে রিটার্নিং অফিসারদের প্রতি আরো কিছু নির্দেশনা উঠে আসে। কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে যখন আপনারা ব্রিফিং দেবেন, বলবেন, কোনো অবস্থাতেই যেন কেন্দ্রের ভেতরে অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ না ঘটে। প্লিজ, এনশিওর ইট। একটা আইনানুগ নির্বাচন করার জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন নির্বাচনকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে সিইসি কে. এম. নুরুল হুদা বলেন, ‘নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে, তার কারণ হয়তো বা এর পর থেকে এ ধরনের অবস্থাই থাকবে যে, সরকার থেকে, সরকারের অবস্থানে থেকে নির্বাচন হবে। যেটা অনেক দেশে হয়, সে রকম একটা অবস্থান হয়তো এই নির্বাচনের সার্থকতার ওপরে। নির্বাচন যদি এটা সাকসেসফুল হয়, তার ওপরে নির্ভর করে হয়তো একটা স্থিতিশীল অবস্থা, নির্বাচন পরিচালনার জন্য একটা স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।’

এ ছাড়া নির্বাচনে যেকোনো অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন-সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft