1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

নিপুণ রায়সহ বিএনপির সাত নেতাকর্মীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সাত বিএনপি নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) হাজির করে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের পরিদর্শক কামরুল ইসলাম। পরে রিমান্ড শুনানি নিয়ে বিচারক সত্যব্রত শিকদার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নিপুণ রায় ছাড়া রিমান্ড মঞ্জুর হওয়া বাকি ছয় জন হলেন— মো. ইউনুস মৃধা, মো. আবুল হাশেম সবুজ, মানুর অর রশিদ, আরিফা সুলতানা ওরফে রুনা, আমির হোসেন ও মো. মহসীন। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও নিপুণ রায়ের বাবা অ্যাডভোকেট নিতাই রায়। এসময় নিপুণ রায়ের শ্বশুর, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী। নাইটিঙ্গেল মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

একইসময় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনকেও আটক করা হয়। পরে পুলিশ বেবী নাজনীনকে ছেড়ে দেয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft