1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

নারীর প্রতি পূর্ণ সম্মানই পারে সহিংসতা বন্ধ করতে: জাতিসংঘ মহাসচিব

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

যতদিন নারীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যতদিন নারীদের নিরাপত্তা ও সহিংসতা নিয়ে আতঙ্কে থাকতে হবে, ততদিন বিশ্ব নারীদের সমানাধিকারের ব্যাপারে অহংকার করতে পারবে না, বলেন জাতিসংঘ মহিসচিব।

২৫ শে নভেম্বর ‘আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা অবসান দিবস’। এ উপলক্ষ্যে চলতি সপ্তাহে জাতিসংঘ মহিসচিব আন্তোনিও গুতেরেস এই কথাগুলো বলেন।

জাতিসংঘ সদরদপ্তরে দিবসটি উপলক্ষ্যে এক বিশেষ আয়োজনে গুতেরেস বলেন, ‘নারীর বিরুদ্ধে সহিংসতা বিশ্বব্যাপী মারণব্যাধি ক্যানসারের মতো রূপ নিয়েছে। এর ফলে অনেক নারী অল্পবয়সে মৃত্যুবরণ করছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী নারীর প্রতি এত সহিংসতা বাড়ার কারণ হলো নারী ও মেয়েদের প্রতি সম্মানের অভাব এবং পুরুষরাই এজন্য দায়ী। কেননা তারা সমাজে নারীদের সমানাধিকার দিতে প্রস্তুত নয় এবং নারীদের প্রাপ্য সম্মানটুকু তারা দেয় না।’

জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষ্যে ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রচারণার নাম দেয়া হয়েছে ‘ইউনিটি ক্যাম্পেইন’।

এর আওতায় সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা বিশ্বব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।

এ বছরের প্রতিপাদ্য হলো ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড: হ্যাশট্যাগ হেয়ারমিটু’। বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে ‘কমলা’ রংকে বেছে নেয়া হয়েছে গতবছরের মতো৷ বিশ্বের সব দেশের নারী, যারা নির্যাতনের শিকার হয়েছেন, হচ্ছেন বা বেঁচে ফিরে এসেছেন তাদের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করেছে জাতিসংঘ।

নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে গঠিত জাতিসংঘ ট্রাস্ট তহবিল বিভিন্ন সংস্থাকে তাদের উদ্যোগ ও কর্মকাণ্ডের জন্য প্রতি বছর পুরস্কৃত করে থাকে। গত দুই দশক ধরে এই ট্রাস্ট ১৩৯টি অঞ্চলের ৪৬০টি প্রকল্পে সহায়তা দিয়েছে এবং গত বছর ৬০ লাখ মানুষকে সাহায্য করেছে।

এত উদ্যোগ সত্ত্বেও লাখো-কোটি নারী প্রতিবছর সহিংসতার শিকার হচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দো এসপিনোসা যে পরিসংখ্যান তুলে ধরেছিলেন, তা রীতিমত আতঙ্কজনক। তিনি জানান, বিশ্বের ৩৫ ভাগ নারী কোনো না কোনোভাবে শারীরিক ও যৌন হয়রানির শিকার এবং ৩৮ শতাংশ নারীর মৃত্যু হয় স্বামী বা সঙ্গীর নির্যাতনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft