মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

নাচতে নাচতেই হঠাৎ মৃত্যু কিশোরীর, ভিডিও ভাইরাল!

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক অনুষ্ঠানের মঞ্চে নাচতে নাচতেই এক নৃত্যশিল্পী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হিন্দি গানের তালে নৃত্য পরিবেশনার সময় হঠাৎ মঞ্চে পড়ে যায় এক কিশোরী। অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যায়নি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরী মারা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, মঙ্গলবার মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় বিজেপির অনুষ্ঠানে নাচের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক কিশোরী। এ ঘটনার চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে নাচতে শুরু করে ওই কিশোরী। কয়েক সেকেন্ড নাচতেই হঠাৎ মঞ্চে পড়ে যায় সে। এসময় আয়োজকরা মঞ্চে উঠে ওই কিশোরীর চেতনা ফেরানোর চেষ্টা করেন। কিন্তু এতে ব্যর্থ হন তারা।

মুম্বাই পুলিশ বলছে, গত ২৩ নভেম্বর কান্দিবলির পশ্চিম লালজি পাড়ায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। মঙ্গলবার সেখানে ছিল নাচের প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করতে যায় অনিশা শর্মা নামে ১২ বছরের ওই কিশোরী। মঞ্চে উঠে নাচ শুরু করতেই আছড়ে পড়ে ওই কিশোরী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft