1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দুই ছাত্রী ধর্ষণ মামলা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের জামিন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের জামিন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিনের আদেশ দেন।

শুক্রবার সাফাত আহমেদের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী মো. নজিবউল্ল্যা হিরু।

তিনি জানান, এ মামলায় সাফাত আহমেদ এক বছর সাত মাসের অধিক সময় ধরে কারাগারে রয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে। মামলায় বাদীসহ কয়েক জনের সাক্ষীও হয়েছে। আসামি জামিন পেলে বাদী কিংবা সাক্ষীদের ওপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। বিষয়গুলো জানিয়ে জামিন শুনানি করলে ট্রাইব্যুনালের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

এ মামলায় সাফাত আহমেদের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ কারাগারে রয়েছেন। এছাড়া অপর দুই আসামি সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীও জামিনে আছেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় সর্বশেষ ৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন সাক্ষী না আসায় ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

২০১৭ সালের ১৩ জুলাই আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে এ মামলায় চার্জ গঠন করেন আদালত।

এর আগে তদন্ত শেষে ওই বছরের ৮ জুন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।

এরও আগে ওই বছরের ৬ মে সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে ওই পাঁচজনকে আসামি ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft