1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

দিল্লিতে ডাকাতির সময় ৫ বাংলাদেশি আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

ভারতের দিল্লির নিউ ফ্রেইন্ডস কলোনির তৈমুর নগর এলাকা থেকে ডাকাতির সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের সময় ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কয়েকটি গুলি এবং বাড়ি ভাঙার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

শুক্রবার রাতে পুলিশের সাথে ডাকাত দলের সঙ্গে সংঘর্ষের পরই তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক দলের দুই সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পায়ে গুলি লাগলেও অবস্থা স্থিতিশীল। গ্রেপ্তার পাঁচজনই অপরাধ দলের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দিবাগত রাত ১২.১৫ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে তৈমুর নগর এলাকায় ওই পাঁচ বাংলাদেশি নাগরিক একটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় বলে অভিযোগ। সেই খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। গ্রেপ্তার দলটি দিল্লি, কোটা ও বেঙ্গালুরুতে ডাকাতি, খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও রয়েছে।

শনিবার দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) রাজীব রঞ্জন জানান, গ্রেপ্তার বাংলাদেশি সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগেই সেখানে ওঁত পেতেছিল পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা।

এরপর তাদের আত্মসমর্পণ করার কথা বললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশের তরফেও পাল্টা জবাব দেয়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কয়েকটি গুলি এবং বাড়ি ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft