1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনকে ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনকে সম্পদের হিসাব জমা না দেয়ার মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক শেখ গোলাম মাহবুব এই রায় দেন। রায় ঘোষণার সময় হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, সম্পদের হিসাব না দেয়ায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজা দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য মোহাম্মদ হোসেনকে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক। তখন হোসেন অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আইনজীবীর মাধ্যমে দুদকের নোটিশ গ্রহণ করলেও সম্পদের হিসাব জমা দেননি।

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। পরের বছর ২০১৭ সালের ৬ জুন মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

আদালত এই অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ১৫ অক্টোবর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft