
আন্তর্জাতিক ডেস্ক
জিম্বাবুয়ের রাজধানী হারারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, যাত্রীবাহী একটি বাস দেশটির রাজধানী হারারে থেকে রূসাপে শহরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীতদিক আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৪৭ জনের মৃত্যু হয়। খবর আল-জাজিরা।
দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, হারারে-মুটারে হাইওয়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসের মধ্যে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ জন।