1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ১৬৬ বার পড়া হয়েছে

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি প্রসঙ্গে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিনে সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও সুরা ফাতেহা পাঠ করা হবে।

পর দিন ৮ নভেম্বর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সারা দেশে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এই বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছেন বলেও জানান রুহুল কবির।

তিনি বলেন, ‘এখনো পাইকারি হারে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে পাড়া-মহল্লায় অভিযান চালানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এটাই কি তাহলে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের নমুনা?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft