1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

চট্টগ্রামের হাটহাজারিতে আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারিতে আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত শিশুরা হলো রাজিয়া সুলতানা (১১) ও মো. সামিন (৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন মৃত্যুর ঘটনার কথা নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় হাটহাজারীর আমানবাজার এলাকায় মো. সেলিমের মালিকানাধীন একটি বাসার তৃতীয় তলার ভাড়াটে মো. আনোয়ারের বাসায় বিকট শব্দে গ্যাস লাইন ফুটো হয়ে বিস্ফোরণ ঘটে। দীর্ঘদিন ওই বাসায় কোনো ভাড়াটিয়া ছিল না। দরজা-জানালা বন্ধ ছিল। ভাড়াটিয়া হিসেবে প্রথম দিন আনোয়ার ওই বাসায় পরিবার নিয়ে উঠেছিলেন। এতে আনোয়ারের ছেলে সামিন, ইয়ামিন ও স্ত্রী সুমি আক্তারসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাতেই জানান, আগুনে দগ্ধ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছিলেন, গ্যাসের লাইন ফুটো হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এটি অন্য কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গ্যাসের লাইন পরীক্ষা করে হবে।

চট্টগ্রাম বার্ন ইউনিটের চিকিৎসক সাজনীনা হক জানিয়েছেন, আহত ব্যক্তিরা আগুনে দগ্ধ হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft