1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

গ্যাস লাইন বিস্ফোরণে আশুলিয়ায় একই পরিবারের ৫ জন দগ্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্যাস লাইন বিস্ফোরণে আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকায় একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছে। এদের মধ্যে এক শিশু, দুই নারী ও দুই জন পুরুষ রয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আরব আলী (৪৭), স্ত্রী হাসিনা বেগম (৪০), ছেলে আব্দুর রব (২৫), তার স্ত্রী রিপা আক্তার (২০) এবং দেড় বছরের মেয়ে আয়েশা মনি।

দগ্ধ রিপা জানান, তারা আশুলিয়া জামগড়া মোল্লাবাজার এলাকায় হামিদের দুই তলা বাসার নিচ তলায় ভাড়া থাকেন। তার শ্বশুর আরব আলী ভ্যান চালায়। সে ও তার স্বামী আব্দুর রব ও তার শাশুড়ি হাসিনা গার্মেন্টে কাজ করেন।

সকালে রান্না ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতেই হঠাৎ একটা বিস্ফোরনে সারা ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে তারা দগ্ধ হয়।

রিপা আরও বলেন, ‘কয়েকদিন ধরে রান্না ঘরের বাইরের গ্যাস রাইজার দিয়ে গন্ধ পাচ্ছিলাম।’ তবে সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে কিনা তা জানাতে পারেনি রিপা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ আরব আলীর শরীরের ৬০ শতাংশ, হাসিনার ৯৬ শতাংশ, রবের ৮৮ শতাংশ, রিপার ৭ শতাংশ ও আয়েশার ২২ শতাংশ পুড়ে গেছে। রিপা বাদে সবার অবস্থাই আশঙ্কাজনক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft