1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গোবিন্দগঞ্জে অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবী গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবীতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জের প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষ সামাজিক সম্প্রীতির মাধ্যমে সহাবস্থান বসবাস করছে। বিগত ২০১৪ সালের আগুন সন্ত্রাসে অফিস আদালত দোকান পাট জ্বালাও পোড়াও যে অবস্থার সৃষ্টি হয়েছিল সারাদেশে, তা অধ্যক্ষ আবুল কালাম আজাদের বলিষ্ট নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী অনুভব করতে পারেনি। বিগত ৫ বছরে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের আমলে উপজেলায় রাস্তা, ব্রীজ, কার্লভাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন, মুক্তিযোদ্ধা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ সহ বহু উন্নয়ন হয়েছে। যা স্বাধীনতা পর অন্য কোন সংসদ সদস্য করতে পারেনি। তিনি আরো বলেন, বর্তমান এমপির কারণে এখানে জামায়াত, বিএনপি কোন সন্ত্রাস করতেও পারেনি।

বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ একজন মুক্তিযোদ্ধা বান্ধব মানুষ জানিয়ে তিনি বলেন, উপজেলার মুক্তিযোদ্ধাদের সুখে দুঃখে পাশে ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তাঁর মত একজন কর্মবীর মানুষের আজ খুব দরকার। তিনি গোবিন্দগঞ্জে দুর্বল আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সুদৃঢ করেছে। এখানে ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের মানুষ শান্তিপূর্ন অবস্থানে রয়েছে। গোবিন্দগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগন অধ্যক্ষ আবুল কালাম আজাদের মত একজন কর্মবীর ও দক্ষ রাজনীতিবিদ কে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জোর দাবী জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, দেলোয়ার হোসেন, তারাপদ ঘোষ, গোলাপ চন্দ্র, মজিবর রহমান, কাজী সাখাওয়াত হোসেন, আনছার আলী, আব্দুল ওয়াহেদ , শ্যামলেন্দু মোহন রায় জিবু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft