1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

রুপকল্প ২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বুধবার থেকে গাইবান্ধা কর অফিস চত্বরে জেলা পর্যায়ে ৪ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপসচিব এ বি এম সাদিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মাহবুবুর রহমান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, চেম্বার অব কর্মাসের সহ সভাপতি আব্দুল লতিফ হক্কানী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন সহ জেলা শহরের ব্যবসায়ী, সাংবাদিক ও চেম্বারের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকার এই কর নিয়ে বিভিন্ন সেক্টরে জনগনের কল্যাণে কাজ করে থাকে। এজন্য করের লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।ফলে জনগনের কর দিয়েই দেশকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারব । তারা আরও বলেন – ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে আয়কর রির্টান গ্রহণ করা হচ্ছে। এর ফলে গাইবান্ধায় করের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ।

উল্লেখ্য মেলায় আয়কর দাতাদের জন্য তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্ণ দাখিলের সুবিধা, করদাতাদের রিটার্ণ পুরনে সহযোগিতার জন্য হেল্পডেক্স সুবিধা, আয়কর জমাদানের সুবিধার্থে মেলাস্থলে ব্যাংকের বুধ সুবিধা মুক্তিযোদ্ধা ও মহিলা করদাতাদের জন্য আলাদা বুথ সুবিধা, তাৎক্ষণিকভাবে ই-টিআইএন রেজিষ্ট্রেশন ও রি-রেজিষ্ট্রেশন সুবিধা। অনুষ্ঠানে গাইবান্ধার জেলার শ্রেষ্ট ৭ জন কর দাতাকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। কর মেলার উদ্বোধনী দিনে উপচে পরা ভীড়ছিল মেলা চত্বরে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft