1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

খাশোগি হত্যার রেকর্ডিং শুনে মর্মাহত সৌদি গোয়েন্দা কর্মকর্তা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ২৮ বার পড়া হয়েছে

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অডিও রেকর্ড শুনে সৌদি গোয়েন্দা কর্মকর্তারা মর্মাহত হয়েছেন বলে জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন,সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অডিও রেকর্ড সত্যিকার অর্থে এক বড় বিপর্যয় ।

তিনি আরো বলেন, আমি ভেবেছিলাম তারা হেরোইন সেবন করেছেন, একমাত্র যারা হেরোইন সেবন করেন, তারাই এমন নির্মম হত্যাকাণ্ড ঘটাতে পারেন।

তুরস্কের সরকারদলীয় দৈনিক সাবাহের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন অনলাইন থেকে এ খবর জানা গেছে। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অডিও রেকর্ডিং শোনা লোকজন বলেছেন, এতে নির্দেশনা ছিল যে কাজ শেষ এখন ‘তোমার বসকে জানাও’।

আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, এই বস হচ্ছেন- সৌদি সিংহাসনের উত্তরসূরি এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারীদের ১৫ সদস্যের একটি দলকে ইস্তানবুলে পাঠানো হয়েছিল। খাশোগিকে হত্যার পর এই দলের এক সদস্য ফোনে কাউকে জানিয়েছেন, কাজ শেষ হয়েছে বা নির্দেশ কার্যকর করা হয়েছে।

এই একই ব্যক্তি দলের অন্য একজনকে বলেছেন, তোমার বসকে জানাও, নির্দেশ পালন করা হয়েছে। এটিকে খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।

তবে রিয়াদ জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান কিংবা তার বাবা বাদশাহ সালমান এ অভিযান সম্পর্কে কিছুই জানতেন না। অডিও রেকর্ডিংয়েও এমবিএসের কথা উল্লেখ করা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft