1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

কাতার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা সৌদি আরব ও মিসরের

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

নতুন ঘোষণার আগ পর্যন্ত উপসাগরীয় দেশ কাতারের ওপর চলমান অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও মিসর।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দুই দেশের এক যৌথ ঘোষণায় দোহাকে ‘কোনও ছাড়’ না দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

আঞ্চলিক সফরের অংশ হিসেবে কায়রো সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির বৈঠকের পর মঙ্গলবার এই যৌথ ঘোষণা দেওয়া হয়।কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে প্রতিবেশি চার দেশ

ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা সামাল দিতে বর্তমানে আঞ্চলিক সফরে বের হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আমিরাত সফর শেষে তিনি মিসরে যান। কায়রোয় মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তার মঙ্গলবার সৌদি যুবরাজের তিউনিসিয়া সফরের কথা রয়েছে। তবে সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।

২০১৭ সালের জুনে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে কাতারের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে দেশ চারটি। তবে কাতার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

অবরোধ আরোপ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর তা প্রত্যাহারে কাতারকে ১৩টি শর্ত দেয় দেশ চারটি। এসব শর্তের মধ্যে ছিলো আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক বন্ধ, তুর্কি বাহিনী বহিস্কার, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং সংশ্লিষ্ট দেশগুলোকে ক্ষতিপূরণ। এসব শর্ত মানতে অস্বীকার করে কাতার জানিয়ে দেয় এসব পদক্ষেপ দোহার সার্বভৌমত্বের ওপর আঘাত।

আল জাজিরার খবরে বলা হয়েছে, অবরোধের কারণে প্রাথমিকভাবে সরবরাহ বিঘ্নিত হলেও শুরুতে তুরস্ক এবং পরে নতুন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলে তা কাটিয়ে উঠেছে কাতার। অবরোধের পরও কাতারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft