1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

কঙ্গোতে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী মিলিশিয়াদের বিরুদ্ধে একটি অভিযানে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছে। বেনি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কিদিদিইউয়ে এ অভিযানে এসব সৈন্য নিহত হয়।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একথা জানায়। খবর এএফপি’র।

পরিষদ জানায়, কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলাকালে প্রতিপক্ষের হামলায় তাঞ্জানিয়ার এক এবং মালাউই সাত শান্তিরক্ষী নিহত হয়েছে।

প্রায় এক বছর আগে বিদ্রোহীদের হামলায় ১৫ সৈন্য নিহত হওয়ার পর এসব শান্তিরক্ষীর মৃত্যু কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি।

কঙ্গোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনের (এমওএনইউএসসিও) শান্তিরক্ষী বাহিনীর সহকারি জেনারেল বার্নাড কমিন্স বৃহস্পতিবার বলেন, জিহাদি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে মঙ্গলবার কঙ্গো সৈন্যের সহযোগিতায় সেখানে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।

দেশটিতে বেসামরিক নাগরিকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft